মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

মেহের আমজাদ, মেহেরপুর: সড়ক দূর্ঘটনায় মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার ইফা (৫) নামের এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়া এলাকায় আলগামনের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইফা স্টেডিয়ামপাড়ার ফুলসুরাত আলীর নাতী। তার বাবা জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের জুয়েল। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তার লাশ মেহেরপুর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছোট থেকে সে তার নানার বাড়ি থাকত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসীরা সকালে শহরের লাল্টুর মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বাদ যোহর স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে লা দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।