× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন কর্মসুচী পালন

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৫- ১৭):  পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতিয়করন,পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

সোমবার সকাল ১১ টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান  টিপু।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, মেহেরপুর পৌর ড্রিগী কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলামসহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে তাদের দাবি  মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে। পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক পরিমল সিহং ।


এ ক্যটাগরির আরো খবর..