× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর
মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ায় স্ত্রী ইসমত আরা হত্যার দায়ে স্বামী জাকির মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলায় অপর দুই আসামী আব্দুল হোসেন ও সাহেব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমান না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বেকসুর খালাস দেন। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা ওই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার মহাসিন মন্ডলের ছেলে জাকির মন্ডল স্ত্রী ইসমত আরার সাথে দাম্পত্য কলহের জের ধরে ২০০৯ সালের ১৩ অক্টোবর ভোরের দিকে ইসমত আরাকে গলা কেটে হত্যা করে এবং বাড়িতে ডাকাতি হয়েছে বলে প্রচার চালাবার চেষ্ঠা করে।

পরদিন ঘাতক জাকির মন্ডলের শ্বশুর রিয়াজউল্লাহ বাদী হয়ে জাকির মন্ডল, গাংনী উপজেলার খাসমহল ধলা গ্রামের হেকমত আলীর ছেলে আব্দুল হোসেন ও একই গ্রামের রেজাউল হকের ছেলে সাহেব আলীকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কামাল হোসেন প্রাথমিক তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক ওই রায় দেন।

মামলায় সরকার পক্ষের কৌসুলী ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক ও আসামী পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন ও অ্যাড. শফিকুল ইসলাম


এ ক্যটাগরির আরো খবর..