মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৯-১৭): বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণের লক্ষে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে শহরের বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, ইউআরসি’র প্রশিক্ষক মফিজুর রহমান ।
অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম, কানিজ ফাতেমা প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মায়েরা।





