মেহেরপুরে সমাজ কল্যান পরিষদের অনুদানের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে সমাজ কল্যান পরিষদ হতে পাপ্ত ২০১৮-২০১৯ অর্থ বছরের বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনি তাঁর কক্ষে জেলার বিভিন্ন এলাকার ৯ জনের মাঝে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

এ সময় জেলা সমাজ সেবা কর্মকর্তা অনুরুদ্ধ কুমার রায়, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।