× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন ও সমাবেশ

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে মানববন্ধন ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ।  বেলা ১১ টার দিকে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (রিগান), মেহেরপুর সরকারি কলজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামূল আযীম, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদ প্রমূখ।

সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সৌহার্দপূর্ন বাংলাদেশের এ ঐক্যকে ভাঙ্গতে তৎপর একটি কুচক্রি মহল। তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছত্রীদের মগজ ধোলায়ের মাধ্যমে তাদের জঙ্গীবাদে উৎসাহিত করছে। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ বিরোধী সকল স্তরের মানুষকে নিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা নজির বিহিন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..