× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মেহেরপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০২-০২-১৬) : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মোতাচ্ছিম বিল্লাহ মতু, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদর থানার ওসি আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, উপদেষ্টা আলহাজ আসকার আলী, ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা পুস্তক সমিতির সভাপতি এএসএম ফরিদউদ্দিন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী প্রধান মোশারফ হোসেন, মেহেরপুর ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারীর মধ্যরাতে ও সকালে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে পুষ্প অর্পণ, প্রভাত ফেরী, আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..