মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে ওই রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
রাজস্ব সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।




