বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বেনাপোল কাস্টমসে আমদানি নিষিদ্ধ ঔষধ ও সিগারেট জব্দ

বেনাপোল প্রতিনিধিঃ (যশোর): বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমানে আমদানি নিষিদ্ধ ঔষধ ও সিগারেটের একটি চালান জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা  ৬ টায় কাস্টমস সদস্যরা এই ঔষধ ও সিগারেট জব্দ করেন।

কাস্টমস সুত্রে জানায়, এক ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর সাথে থাকা দুটি ব্যাগ স্কানিং মেশিনে পরীক্ষার সময় ব্যাগের মধ্যে আমদানি নিষিদ্ধ ঔষধ ও সিগারেট পাওয়া যায়। এসময় ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায় ওই যাত্রী। পরে ব্যাগের মধ্য থেকে ৮,২০০ শলাকা বিদেশি সিগারেট ও ৪,৯২০ পিচ আমদানি নিষিদ্ধ ডায়াবেটিক ঔষধ পাওয়া যায়।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বিষয়টি  নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।