× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মেহেরপুরে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব-কল্যান তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টায় জেলা পরিষদ হল রুমে বিভিন্ন যুব সংগঠনের মধ্যে ওই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে মোট ১০ টি যুব সংগঠনের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..