মেহেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর আত্মসমর্পন

মেহের আমজাদ,মেহেরপুর (০২-১১-১৭)ঃ  মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী সাহেব আলী আদালতের মাধ্যমে আত্মসমর্পন করেছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসার কাছে আত্মসমর্পন করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত এপ্রিল মাসের ৪ তারিখে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসা তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। তিনিসহ মামলায় আরো ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। তারা হলো- সদর উপজেলার টেংগার মাঠ গ্রামের জুলমত ডাকাতের ছেলে বাশারুল ও মহিদুল, গাংনী উপজেলার দিঘলকান্দী গ্রামের রিফাত আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল কানা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়ার আমজাদ মোল্লার ছেলে এনামুল ওরফে ইনু, একই গ্রামের গোলজার শেখের ছেলে মান্নান , গাংনীর সাহেব নগর গ্রামের ফকির আলীর ছেলে মোঃ নাজির, গাংনীর রামনগর কাজীপুরপাড়ার কালা চানের ছেলে মোহন ও আব্দুল লতিফের ছেলে অজিত।

২০০৮ সালের ২৪ অক্টোবর দিবাগত রাতে ডাকাতরা মোটরসাইকেল লুট করে নেওয়ার সময় ডাকাতদের চিনে ফেলায় সদর উপজেলার গোপালপুর গ্রামের লোকমান হোসেন ও হালিমা খাতুন নামের দুই জনকে গলাকেটে হত্যা শেষে গ্রামের একটি পুকুর পাড়ে লাশ রেখে পালিয়ে যায় ডাকাতরা। পরদিন সকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। ওই দিনই বিকালে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।