× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

মেহেরপুরে মাথাপিছু ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা নির্ধারণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০১৬

মেহেরপুর অফিস ঃ মেহেরপুর পৌর ইমাম সমিতির সভাপতি হোটেলবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রোকনুজ্জামান গতকাল শুক্রবার বাদ জুম্মা (বেলা ১টা ৪৫ মিনিট) মসজিদের মুসল্লীদের উদ্দেশ্যে মেহেরপুরে মাথাপিছু ৬০ টাকা হারে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানান। তবে তিনি আরো জানান- সমাজের বৃত্তবানরা ইচ্ছা করলে মাথাপিছু সর্বোচ্চ এক হাজার ৬ শত টাকা হারে ফিতরা দিতে পারবেন।

এর আগে মেহেরপুর পৌর ইমাম সমিতির উদ্যোগে মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদে ফিতরা নির্ধারণ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রোকনুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা ইমাম সমিতির সভাপতি মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা আনসার উদ্দিন বেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ইমাম সমিতির উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইয়ার আলী প্রমুখ।

সভায় হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রোকনুজ্জামান বলেন- চাল আটার বাজার মূল্যের সাথে সংগতি রেখে ইমাম সমিতি মাথাপিছু এ ফিতরার হার নির্ধারণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..