× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

মেহেরপুরে মহান শহীদ দিবস উপলক্ষে ভৈরবের সাহিত্য পত্রিকা স্রোত-এর মোড়ক উস্মোচন ও আলোচনা সভা

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০২-১৭) মেহেরপুরের  অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক  সংগঠন  ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনের সাহিত্য পত্রিকা “¯্রােত”এর ১৭৫তম সংখ্যার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে ।

বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য পত্রিকা “¯্রােত”এর ১৭৫তম সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবদিক রফিক-উল আলম । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো। স্বাগত বক্তব্য রাখেন ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জান মেন্টু । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রং তুলি পরিষদের সাধারণ সম্পাদক মীর রওশন আলী মনা, সমাজ সেবক মোঃ শাহজাহান প্রমুখ ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ফজলুল হক সিদ্দিকী, গোলাম মোস্তফা, এস.কে শুভ, আব্দুল মান্নান মাষ্টার, শহিদুল ইসলাম কানন, হাসনাত জামান সৈকত প্রমুখ । অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেনের পিতা অসুস্থ থাকায় সংগঠনের সভাপতির পিতার রোগ মুক্তি কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..