মেহেরপুরে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-০৯-১৭) :  মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৭-২০১৮ অর্থ বছরের পোনামাছ অবমুক্ত করন কার্যক্রম শুরু করা হয়েছে। মেহেরপুুরের ভৈরব নদীসহ বিভিন্ন সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদীর পন্টেরঘাট এলাকায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সদর উপজেলা মৎস্য অফিসার মীর জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

আরো উপস্থিত ছিলেন, খামার ব্যবস্থাপনা কর্মকর্তা ড. আশাদুজামান মানিক, জেলা মৎস্য জীবি সমিতির প্রতিনিধি সহিদ সাদেক বাবুল, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি জরিপ কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ। এ দিন ভৈরব নদীসহ বিভিন্ন সরকারী জলাশয়ে ১৫ মন মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।