× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেহেরপুরে ভৈরব-এর ৩৯বছর পদার্পনে স্রোত এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২১-১০-১৬) মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর ৩৯বছর পদার্পনে “স্রোত”এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয় ।

গতকাল শুক্রবার বিকালে ভৈরব-এর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের ৩৯বছর পদার্পন উপলক্ষে সাহিত্য পত্রিকা “স্রোত”এর মোড়ক উন্মোচন করেন ভৈরব-এর প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান ।  অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রফিকউল আলম, সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ, মেহেরপুর থিয়েটার-এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু ।

অন্যান্যেনের মধ্যে বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, আলোকিত বাংলাদেশ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মহাসিন আলী, ইত্তেফাক-এর মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু, সুজন-এর ভারপ্রাপ্ত সভাপতি মীর রওশন আলী মনা, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ । কবিতা পাঠে অংশ গ্রহন করেন শহিদুল ইসলাম কানন, নিলুফার বানু, আব্দুল মজিদ,হাসনাত জামান সৈকত, শাওন প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..