মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর ব্র্যাক ব্যাংকের বিআরটিএ’র গ্রাহকদের সহিত অসাদাচরন, অর্থ বানিজ্য ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
ব্র্যাক ব্যাংক এবং সরকারী প্রতিষ্ঠান বিআরটিএ’র মধ্যে চুক্তি হয় গাড়ীর রেজিস্ট্রেশন, ফিটনেসসহ কয়েক ধরনের টাকা জমা করনের। সেটার মেয়াদ ছিল ৩১শে মে,২০১৬ পযর্ন্ত।
গত মঙ্গলবার শেষ দিনে আবেদন কৃত প্রার্থীদের ছিল উপচে পড়া ভীড়। মেহেরপুর জেলাসহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার কয়েক শত লোক দিনব্যাপি লাইনে দাঁড়িয়ে টাকা জমার জন্য অপেক্ষা করতে থাকে।
গ্রাহকদের অভিযোগ কয়েকদিন যাবৎ ও শেষ দিবসে সারা দিন অপেক্ষার পর ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা জানান, ইন্টার নেট এর সমস্যার কারনে টাকা জমা নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা মোটা টাকার বিনিময়ে রাত সাড়ে আটটা পযর্ন্ত গোপনে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ আনে গ্রাহকরা। এতে অনেক গ্রাহক হয়রানির স্বীকার হয়ে টাকা জমা দিতে ব্যর্থ হয়।
টাকা জমা দিতে আসা ভুক্তভোগী আল কাঈফ মটরসের মালিক শফিউল আলম শিল্টু জানান, সারা দিন দাঁড়িয়ে থাকার পর হঠাৎ শেষ বেলায় এসে নেটের সমস্যা দেখিয়ে আমাদের টাকা জমা নেওয়া হবেনা বলে জানায়। পরবর্তীতে দেখা যায় রাত সাড়ে ৮টা পযর্ন্ত নিয়ম ভঙ্গ করে টাকা জমা নিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা স্থানীয় কিছু প্রভাবশালীদের ইন্ধনে উত্তেজিত হয়ে আমাদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ ও লাঞ্চিত করে বলে অভিযোগ করেন ভ’ক্তভোগী গ্রাহক ।