× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মেহেরপুরে ব্যাসিক কোর্সের মহা তাবু জলসা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৬)ঃ বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলা শাখার আয়োজনে জেলা পর্যায়ে ৫দিন ব্যাপী ২৩৪ তম স্কাউট ইউনিট লিডারদের ব্যাসিক কোর্স উপলক্ষে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত জেলা প্রশাসক পরিমল সিংহ। তাবু জলসার শুরুতেই আগুনের কুন্ডুলি ধরিয়ে মহা তাবু জলসার সূচনা করা হয়। পরে ব্যাসিক কোর্সে অংশ গ্রহনকারীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসন, সহকারী পরিচালক খালিদ হাসান, প্রশিক্ষক আব্দুল মোমিন, জাহিদ হোসেন, আশরাফুজ্জামান, আবু তাহের, স্কাউট লিডার গোলাম জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..