× Banner
সর্বশেষ
আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মেহেরপুরে বোমা হামলায় কৃষক আহত ॥ আটক-১

admin
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর মোড়ে বোমা হামলায় ঠান্ডু (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। আহত ঠান্ডু কোলা গ্রামের মৃত তমালের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, রাতে দফরপুর মোড়ে ঠান্ডু দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের শরীরের বোমার স্পিলিন্ডারের চিহ্ন রয়েছে বলে জানান- চিকিৎসক আলাউদ্দীন আল আজাদ। এদিকে এ ঘটনার পরপরই বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রামবাসী ইয়ামিন নামের এক ব্যক্তিকে মাঠের মধ্যে আটক করে গনপিটুনি দিলে সে সংগাহীন হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ইয়ামিন গাংনী উপজেলার করমদী গ্রামের বিশ্বাসপাড়ার আক্কাছ আলীর ছেলে।

আহত ঠান্ডুর দাবি- জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আজরাইল, আবুবক্কর ও আবু হানিফ তার উপর বোমা হামলা চালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..