মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে মেহেপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলায়োর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহেমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল আলম, উপ তত্ত্বাবধায়ক মাহজাবিন ক্যামি, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে সকাল ৯টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমীর সামনে থেকে উপ-পরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি র্যালী শহর প্রধান প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।