× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

মেহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৮-১৬ )ঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ হলরুমে মেহেরপুর ব্র্যাক অফিসের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল−ী সমাজের  সহযোগিতায় এলাকার শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় । খুলনা থেকে আগত চক্ষু চিকিৎসক ডা. আমিনুর রহমান ও ডা.অয়ন সেন চক্ষু রোগীদের চিকিৎসা করেন ।

এ সময় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান, মেহেরপুর ব্র্যাক-এর ভিশন বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম সহকারী আজাহার আলী, বুড়িপোতা ইউনিয়ন পল্লী সমাজের সভা প্রধান নসিমা খাতুন, ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মনোয়ারা খাতুন উপস্থিত থেকে রোগীদের খোঁজ-খবর নেন ।


এ ক্যটাগরির আরো খবর..