× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

মেহেরপুরে বিএনপি নেতা আব্দুর রব-এর সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-০২-১৭) মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রব দল থেকে পদত্যাগ করেছেন।

গতকাল সোমবার দুপুরে শহরের এশিয়ানেট মোড়ে অবস্থিত স্কাইভিউ ইন্টার ন্যাশনালে এক সংবাদ সম্মেলন তিনি দল থেকে পদত্যাগের ঘোষনা দেন। তিনি দীর্ঘদিন জেলা যুবলীগের সভাপতি ও মেহেরপুর পৌরসভার কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, ১৯৯০ সালে বিএনপিতে যোগদান করে পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পান। পরে কাউন্সিলরের মাধ্যমে জেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়ে দলকে সু-সংগঠিত করতে কাজ শুরু করেন।

তিনি বলেন, এখন জেলা বিএনপির রাজনীতিতে সিনিয়র-জুনিয়র বিবেচনা হয় না। সিনিয়র নেতা হিসেবে আমাকে কোনভাবে মুল্যায়ন করা হয়নি। আর বর্তমানে এখানে রাজনীতি করার মত পরিবেশও নাই। তাই দল থেকে পদত্যাগ করছি।


এ ক্যটাগরির আরো খবর..