× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মেহেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৪-০৫)
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের বর্ষিক সমাবেশ ,ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয় । গতকাল সোমবার বিকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেন এন্ড অপারেশন ) মোঃ মোখলেছুর রহমান বিপিএম (বার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।
মেহেরপুর পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি দিদার আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, মেহেরপুর পুলিশ সুপার পতœী সালমা আক্তার । এর আগে অতিরিক্ত আইজি মোঃ মোখলেছুর রহমান ক্রীড়া পতাকা উত্তোলন করেন এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সেখানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানো হয় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গেলাম রসুল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ , যশোর , মাগুড়া, নড়াইলসহ ৯ জেলার পুলিশ সুপার, জেলাা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ । এদিকে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় । অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ-এর নেতৃত্বে মহিলা পুলিশসহ ৫টি দল কুচকাওয়াজে অংশ গ্রহন করে । অপরদিকে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..