মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০১-১৭) মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমিতে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬০টি সিটের বিপরীতে ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
পরীক্ষা চলাকালে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরীফ, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী, ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মজিবুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন।