মেহেরপুরে প্রেরণা মাদকাসক্তি পূনবার্সন কেন্দ্রের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মাদকাসক্তদের সু-চিকিৎসায় মেহেরপুরে প্রেরণা মাদকাসক্তি পূনবার্সন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কেন্দ্রের উদ্বোধন করেন।

এ উপলক্ষে শহরের তাহের ক্লিনিক মোড়ে অবস্থিত প্রেরণা মাদকাসক্তি পূনবার্সন কেন্দ্র প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্রেরণা মাদকাসক্তি পূনবার্সন কেন্দ্রের চিকিৎসক ডা. এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসার আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেরণা মাদকাসক্তি পূনবার্সন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খালেছুর রহমান, আলহাজ¦ রফিকুল ইসলাম, মিজানুর রহমান মজনু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেন, একটা বোমা ফাটলে একটি এলাকায় ক্ষতি হয়। কিন্তু মাদক প্রবেশ করলে গোটা অঞ্চল তিলে তিলে ধ্বংশ হয়ে যাবে। অতএব আমাদের সকলের উচিত মাদক পরিহার করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।