মেহের আমজাদ, মেহেরপুর (১০-০২-১৭): বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মেহেরপুর জেলা শাখার আয়োজনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি এ.এস.এম ফরিদউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফুল আলম, কাজী শাহ আলম, কেন্দ্রীয় পরিচালক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবর আলী, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


