মেহেরপুরে পিটিআই সেন্টারের চাবী হস্তান্তর

মেহের আমজাদ, মেহেরপুর (২১-১২-১৬)
মেহেরপুর পিটিআই সেন্টারের চাবী হস্থান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকালে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার পিটিআই’র ভারপ্রাপ্ত সুপার মফিজুর রহমানের হাতে ভবনের চাবী হস্থান্তর করেন।

এসময় ঠিকাদার আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী, হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, গাংনী উপজেলা ইউআরসি’র প্রশিক মাহাবুবুর রহমান, শিক ফিরোজ আহামেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১২ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর পিটিআই সেন্টারের নির্মান কাজ শুরু করা হয়। আগামী ২৪ ডিসেম্বর মেহেরপুর পিটিআই সেন্টারের উরদ্বাধন করা হবে। পহেলা জানুয়ারী থেকে কাস শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।