মেহের আমজাদ, মেহেরপুর (২১-১২-১৬)
মেহেরপুরে শিশুদের নিয়ে গঠিত সংগঠন ন্যাশনাল চিলড্রেন ট্রাক্সফোর্স (এনসিটিএফ)’র উদ্যোগে জেলার শিশু পরিস্থিতি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা শিা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক অজিত কুমার রায়, মেহেরপুর প্রেসকাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা আবু জাফর মোঃ হোসেন, জেলা এনসিটিফ’র সভাপতি মীর আব্দুল্লাহ কাইসার , সাবেক চাইন্ড পার্লামেন্টের স্পীকার হাসান মাহামুদ প্রমুখ। এসময় ভলেন্টিয়ার শহিদুল ইসলাম, আব্দুল মান্নাফসহ এনসিটিএফ’র সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। সংলাপে এনসিটিএফ’র শিশুরা জেলার শিশুদের বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। এবং তা সমাধানের জন্য সংশিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
মেহেরপুরে শিশু পরিস্থিতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
এ বিভাগের আরো সংবাদ




