মেহেরপুরে পানি বন্দী পরিবারের পাশে পৌর মেয়র

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৭-১৭):  দুইদিনের ভারি বর্ষনের ফলে মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন পানি বন্দী মানুষের খোজ খবর, তাদের সাথে কুশল বিনিময় ও নগদ অর্থ প্রদান করলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

গতকাল শুক্রবার সকালে তিনি পৌর এলাকার বিভিন্ন পানি বন্দী এলাকা পরিদর্শন ও পানি বন্দী মানুষের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন। এসময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।