মেহেরপুরে নেট পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হচ্ছে চাষী

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে শুরু হয়েছে নেট পদ্ধতিতে বেগুন চাষ। এই পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হচ্ছে চাষীরা। আবহাওয়া ভাল থাকায় বেগুনের ফলন খুব ভাল হয়েছে। বাজারে দামও ভাল পাচ্ছেন চাষীরা।

মেহেরপুর জেলায় এবার নেট পদ্ধতিতে বেগুন চাষ করা হচ্ছে। আবহাওয়া ভাল থাকায় ফলনও যেমন ভাল তেমন বাজার দরেও খুশি চাষী। নেট পদ্ধতিতে বেগুন চাষ করার সুবিধা হলো পশু পাখিদের হাত থেকে বেগুন রক্ষা হচ্ছে এবং রোগ বালায় কম হচ্ছে। ফলে বেগুন নষ্ট না হওয়ায় ফলন পাচ্ছে বেশী। এবার এক বিঘা জমিতে ১২-১৬ হাজার টাকা খরচ করে ৬০-৮০ হাজার টাকা ঘরে তুলছে বেগুন চাষীরা। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার প্রায় ৩০০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে।

চাষীরা জানান, আবহাওয়া ভাল থাকলে এক বিঘা জমি থেকে আড়াই’শ থেকে তিন’শ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। বেগুনের চাহিদা থাকায় কৃষকের জমি থেকে ১২-১৭ টাকা কেজি দরে বেগুন কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। কৃষি বিভাগ চাষীদের নিরাপদ সবজি উৎপাদনে নেটিং পদ্ধতি সহ পোকা দমনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে বলে জানালেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।