× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

মেহেরপুরে ধর্ষন মামলায় দুই জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের মুজিবনগরের এক স্কুল ছাত্রী ধর্ষন মামলায় নানীসহ দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল হাসান এ রায় প্রদান করেন। একই সঙ্গে টোকনের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড ও নানির ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দিয়েছে  আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের টোকন (৩০) ও ঐ ছাত্রীর নানি রহিমা খাতুন (৬০)।

মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২ এপ্রিল রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি স্কুল ছাত্রীকে কৌশলে তার ফুপুর বাড়িতে ডেকে নিয়ে যায় তার নানি রহিমা খাতুন। বাড়িতে তার ফুফু না থাকায় কৌশলে মেয়ে ও ঐ যুবককে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় নানি। এ সময় জোরপূর্বক মেয়টিকে ধর্ষন করে টোকন। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পর দিন সকালে মেয়েটির বাবা আরশাদ আলী বাদি হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে ঐ রায় প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ইব্রাহীম শাহীন।


এ ক্যটাগরির আরো খবর..