× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মেহেরপুরে ধর্ষক মনিরুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-০৭-১৮):  মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মনিরুল ইসলামকে ৪দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ৪দিনের রিমান্ড শেষ হলে আদালতে মাধ্যমে মনিরুলকে কারাগারে পাঠানো হয়। মনিরুল তার প্রতিবেশি সিরাজুল ইসলামের ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে সে গর্ভবতি হয়ে পড়ে। পরে এ ঘটনায় গত ১২ জুলাই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয় এবং গত ১৯ জুলাই মামলার একমাত্র আসামী মনিরুল ইসলামকে পুলিশ আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান এ ঘটনায় আরো তথ্য জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত তাকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে বেশ কিছু তথ্য পেয়েছেন বলে তিনি জানান। মনিরুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মাজেদ আলীর ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..