× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মেহেরপুরে দেওয়াল চাপায় বাউল সম্প্রদায়ের সহ সভাপতি দাউদ নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীর করিম ফকিরের আস্তানার দেওয়াল চাপায় দাউদ হোসেন (৭০) নামের এক বাউল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দাউদ হোসেনের স্ত্রী আলেয়া খাতুন (৫৫)। গতকাল

শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত আলেয়া খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতরাতে করিম ফকিরের আস্তানায় বাৎসরিক সাধু সংঘে যোগ দিয়েছিলেন বিভিন্ন এলাকার লালন ভক্ত বাউল ফকিরবৃন্দ। সংঘ শেষে ভোর রাতের দিকে তারা আস্তানায় ঘুমিয়ে পড়েন। এসময় আস্তানর কাঁচা দেওয়ালের কিছু অংশ ভেঙ্গে দাউদ ও তার স্ত্রীকে চাপা দেয়। মুমূর্ষ অবস্থায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দাউদ হোসেনকে মৃত ঘোষণা করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বাউল সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

এ ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

তবে নিহতের পরিবার ও বাউল সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেছেন, স্বাভাবিক মৃত্যু তাই পুলিশে অবহিত করা হয়নি। তার দাফনের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..