মেহেরপুরে দিন ব্যাপি আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ট্রেনিং অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): “ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার” এই শ্লোগানে মেহেরপুরে দিনব্যাপি আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারী কলেজের হলরুমে বাংলাদেশ আইসিটি ডিভিশনের আয়োজনে দিনব্যাপি আইসিটি ক্যরিয়ার ক্যাম্প ট্রেনিং-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ । স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান হাসানুজ্জমান মালেক ।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের  অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ দেন লিভারেজিং আইসিটি প্রকল্পের টেকনিক্যাল বিশেষজ্ঞ আশাদুর রহমান নীল । দিনব্যাপি ট্রেনিং-এ কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।