× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

মেহেরপুরে তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদ সচিবদের কর্ম বিরতি পালন ও অবস্থান ধর্মঘট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৯/০২/১৬) :
চাকুরী জাতীয় করন এবং ২য় শ্রেণীর কর্মকর্তা পদমর্যদার দাবীতে পদবি পরিবর্তন ও ১০ম বেতন স্কেলে কর্মকর্তার মর্যাদা প্রদান সহ তিন দফা দাবিতে মেহেরপুরে কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি। গতকাল সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ওই কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন শুরু হয়। কর্ম বিরতিতে নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষসদ সচিব সমিতি’র (বাপসা) মেহেরপুর জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম। কর্ম বিরতি পালনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দীন, সাবেক সভাপতি সানোয়ার হোসেন,রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ ১৮ টি ইউনিয়নের সচিবরা উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৫টা পর্যন্ত কর্ম বিরতি পলন করে ইউনিয়নের সচিবরা ।
সচিবরা বলেন,তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সাবেক পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিও লেটার দিয়ে দাবি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রির দপ্তরে প্রেরণ করেন। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের ইউনিয়ন পরিষদের সচিবদের নিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..