× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মেহেরপুরে জ্বিনের বাদশা সনজিরার ৩ মাসের জেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ জ্বিনের বাদশার দোহাই দিয়ে এলাকার সহজ-সরল মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মেহেরপুরের এক ভ্রাম্যমান আদালত গাংনীর সিন্দুরকোটা গ্রামের সনজিরা নামের এক মহিলাকে ৩ মাসের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুর কোটা গ্রামের মারজেল হোসেনের স্ত্রী সনজিরা খাাতুন জ্বিনের দোহাই দিয়ে জটিল ও কঠিন রোগের ওষুধ বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫ টার দিকে পুলিশ সিন্দুর কোটা গ্রাম থেকে সানজিরাকে আটক করে। পরে সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দঃবিঃ-২৭৬ ধারায় সনজিরাকে ৩ মাসের কারাদন্ডাদেশ এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ  দিয়েছেন আদালত।

সনজিরা জানান, তার নিকট রইতুল্লাহ ও হাবিবুল্লাহ নামের দুটি জ্বিন আছে। তাদের ডাকা হলে তারা ছায়া হয়ে ভেসে আসে। তাদের মাধ্যমে চিকিৎসা করে থাকি। গতকালই তাকে কারাগারে পাঠানে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..