× Banner
সর্বশেষ
‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

মেহেরপুরে জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার আয়োজনে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী ৫ম জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সমাবেশের উদ্বোধন করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাবেশ ডেপুটি প্রোগ্রাম চিপ ওয়ালিউল্লাহ সিদ্দিক।

বক্তব্য রাখেন সমাবেশ প্রোগ্রাম চিপ ও জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।এর আগে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। ৫ দিন ব্যাপী ওই সমাবেশে জেলার ৩১ টি বিদ্যালয়ের ২৪৮ জন স্কাউটস সদস্য অংশ গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..