মেহের আমজাদ,মেহেরপুর (০৫-১০-১৭)ঃ মেহেরপুর শহরের শিশু বাগান পাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ওঠান বৈঠকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, মহিলা আওয়ামীলীগের শহর সভানেত্রী রেহেনা খাতুন, সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন প্রমুখ।
গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকার পক্ষে থাকার আহবান জানান । উঠান বৈঠকে তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে এর আগের কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি । যা দেশের মানুষ খুব সহজেই বুঝতে পারছেন। এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে ।