× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মেহেরপুরে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ দলের নেতা-কর্মীদের সুসংগঠিত করতে ও রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সদর উপজেলা (সংরক্ষিত মহিলা) ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহসভানেত্রী সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সম্পাদক নেওয়াজ হালিমা আড়লি, সাংগাঠনিক সম্পাদক বিলকিস ইসলাম।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মাসুদ অরুন, সাংগাঠনিক সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক দিলরুবা খাতুন প্রমুখ। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..