× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

মেহেরপুরে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ ।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আজাদ সাগর দলীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। আলোচনা সভা ও র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহসভাপতি রাজিবুর রহমান মিন্টু, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস শোভন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মুজিবনগর ডিগ্রি কলেজের সভাপতি সোহাগুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ পরাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..