× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মেহেরপুরে জামাইয়ের অস্ত্রাঘাতে শ্বশুরের মৃত্যু,বিচারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর:  মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনীপাড়ায় জামাই আলমগীর ধারালো অস্ত্রাঘাতে আহত শ্বশুর পন্ডিত আলীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক আলমগীরের বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ করেছে গ্রামবাসীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের কাছে গিয়ে আলমগীরের বিচার দাবি করেন।

স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার বাসেদ আলীর ছেলে পন্ডিত আলী তার জামাই সরজ আলীর ছেলে আলমগীর হোসেনর বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ ঘটনায় আলমগীর বেশ কিছুদিন কারাভোগ করে গত ১৭ জানুয়ারী রবিবার জামিনে মুক্তি লাভ করে।

পরদিন সোমবার রাতে আলমগীর তার শশুরের বাড়িতে হামলা চালিয়ে শ্বশুর পন্ডিত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে পুলিশ ঘটনার রাতেই আলমগীর, তার পিতা সরজ আলী ও মা রোকেয়া বেগমকে আটক করে। তারা বর্তমানে মেহেরপুর জেল- হাজতে রয়েছে।

এদিকে এদিন রবিবার সকালে পন্ডিত আলীর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা আলমগীরের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিক্ষোভ মিছিল সহকারে মেহেরপুর শহরে গিয়ে সংসদ সদস্য ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে বিচার দাবি করে। পরে সংসদ সদস্য তাদের দাবি শুনে বিচারের আশ্বাস দিলে তারা নিজ গ্রামে ফিরে যায়।

এ সময় সংসদ সদস্য ফরহাদ হোসেন বিক্ষোভকারীদের উদ্যোশে বলেন, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে তিনি বিক্ষোভকারীদের আশস্থ করেন।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ঘটনার পরদিনই আলমগীরকে প্রধান আসামী করে দায়ের করা একটি মামলায় আলমগীরসহ তিনজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..