মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে ওয়াপদা মোড় প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জি কে এম শামসুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, ডাঃ মিজানুর রহমান, ডাঃ অলোক কুমার দাস, ডাঃ এহসানুল কবির, ডাঃ ফয়সাল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ বিকাশ কুমার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।