× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ডিজেল পাচার প্রতিরোধে বেনাপোল বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
ডিজেল পাচার প্রতিরোধে বেনাপোল বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ দিনদুপুরে বন্দরের ব্যস্ততম সড়কে ভারতীয় ট্রাক চালকেরা স্থানীয় দোকান থেকে ডিজেল নিয়ে ট্রাকে পাচার করলেও যেন কোন মাথা ব্যথা নেই বন্দর নিরাপত্তাকর্মী বা স্থানীয় প্রশাসনের।

তবে পুলিশ বলছে বিষয়টি দেখার দায়িত্ব বন্দরের। আর দায় এড়িয়ে গিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছেন ট্রাকের তেল ফুরিয়ে গেলে ভারতীয় চালকেরা তাদের ট্রাকে তেল নেয়।
বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা ২৫ পয়সা। আর পার্শ্ববর্তী দেশ ভারতে ডিজেলের লিটার ৯৪ রুপি। বাংলাদেশের চেয়ে ভারতের তেলের মূল্য বেশি লিটারে ৩০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম কম হওয়ায় লাভের আশায় সুযোগ পেলে ভারতীয় ট্রাক চালকেরা বেনাপোল বন্দর এলাকার ডিজেল বিক্রেতাদের কাছ থেকে ডিজেল কিনে নিয়ে যায়।
প্রতিদিন ভারত থেকে প্রায় ৪শ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে। বন্দর এলাকায় প্রায় ৫ থেকে ৬টি স্থানে অবৈধভাবে কেউ প্রকাশ্যে আবার কেউ গোপনে ভারতীয় ট্রাক চালকদের কাছে বিক্রি করছে ডিজেল। বন্দর বা প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় বন্দর এলাকায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুঁলিয়ে বিভিন্ন মুদি ব্যবসায়ীরা বিক্রি করছে ডিজেল। দোকানদাররা এসব ডিজেল পার্শ্ববর্তী তেলের পাম্প থেকে সংগ্রহ করে থাকে।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, বন্দরের বাইপাস সড়কে কাস্টমসের স্ক্যাানিং মেশিনের সামনে দাঁড়িয়ে থাকা ভারতীয় একটি ট্রাকে ১৮ লিটার ডিজেল নিচ্ছে ট্রাকচালক। আশপাশে অনেক নিরাপত্তা কর্মী থাকলেও কারো নজর নেই।
ট্রাক চালকদের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ডিজেল পাচার হচ্ছে গত মাসে দেশের কয়েকটি গণমাধ্যমে এমন প্রতিবেদনের পর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ আসে বন্দরে। এরপর থেকে বন্দরের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা বাড়ায়। এছাড়া তেল পাচার প্রতিরোধে এগিয়ে আসে বিজিবি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সীমান্তের শূন্য রেখায় বিজিবি সদস্যরা ভারতীয় ট্রাকের ট্যাঙ্কিতে থাকা তেল পরিমাপ কার্যক্রম চালায়। তবে বন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর এলাকা থেকে ট্রাক চালকেরা ভারতে ডিজেল পাচারের সুযোগ পাচ্ছে অভিযোগ বাংলাদেশি ট্রাক চালকদের।
অভিযুক্ত ভারতীয় ট্রাকচালক বিশ্বাসী তরফদার জানান, ট্রাকে তেল শেষ হয়ে গিয়েছিল তাই বাংলাদেশ থেকে ১৮ লিটার তেল কিনেছি। কেউ নিষেধ করেনি।
বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, বন্দরের নিরাপত্তা কর্মী বা প্রশাসনের কোন নজরদারি নেই। এতে অবাধে ভারতীয় চালকেরা এদেশ থেকে ডিজেল নিয়ে ভারতে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী কামাল হোসেন জানান, এক লিটার ডিজেল ভারতে নিতে পারলে ৩০ টাকা লাভ। সুযোগ পেলে তো নিবে। এক্ষেত্রে বন্দরের নজরদারি বাড়াতে হবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতীয় চালকের তেলের ট্যাঙ্কিতে হাওয়া ঢুকেছিল তাই বেনাপোল থেকে ১৮ লিটার তেল নিয়েছে চালক নিজে স্বীকার করেছে। কোথা থেকে কিভাবে তেল কিনল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, বন্দর এলাকা থেকে তেল পাচার রোধে কাজ করার কথা বন্দর কর্তৃপক্ষের। এটি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে


এ ক্যটাগরির আরো খবর..