লালমনিরহাটে কাপড়ের দোকানের প্রায় ১৫ লক্ষ্য টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা

হাসান মাহমুদ,  লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলা শহরের একটি কাপড়ের দোকানের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভির রাতে শহরের প্রান কেন্দ্র মিশন মোড়ের টিএনটি পাড়ায় এ ঘটনা ঘটে।

দোকানের মালিক বিশিষ্ট্য কাপড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান কাপড়ের দোকানটি বন্ধ করে বাড়ি চলে যান তিনি। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে দোকানের সামনে এসেই চোখে পড়ে সার্টারের তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের সমস্ত কাপড়সহ ক্যাশ বাক্স ভেঙ্গে কাপড় বিক্রির প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এতে প্রায় তার ১৫ লক্ষ্য টাকার মালামাল চুরি হয় বলে জানান তিনি।
তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।