মেহেরপুরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১২-১২-১৭)ঃ  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেখ ফরিদ আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।