মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০২-১৭) মেহেরপুরে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তালসারির ডিসি ইকো পার্কে বার্ষিক বনভোজন শেষে শিক্ষার্থীদের মঝে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এর আয়োজন করা হয় । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক সামসুজ্জামান শামীম-এর সভাপতিত্বে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ লুৎফন নেছা সেলিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহন করে ।