মেহের আমজাদ,মেহেরপুর ( ১০-০১-১৭) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সরকারী কলেজ থেকে শুরু করে কলেজ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ছাত্র সমাবেশ করা হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম, শোভন, ফয়সাল হোসেন, মিঠুন আলী প্রমুখ।


