মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০২-১৮)ঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।



