মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০২-১৮): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি অফিসের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. রহমতুল্লাহ’র নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. মারুফ আহম্মদ বিজন, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. আবু সালেহ মোহাম্মদ নাসিম, এ্যাড. সাইদুর রাজ্জাক সহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।



