× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবসে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-১০-১৬) ঃ মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবসে শিক্ষক নির্যাতনকারীর বিচার দাবী করে মানববন্ধন করেছেন জেলার স্কুল ও কলেজের শিক্ষকরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, মুজিবনগর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার মটরসাইকেল যোগে এদিন দুপুরে সদর উপজেলার মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে পৌঁছালে আইনজীবী এ্যাড: শাহিনুর রহমান তার লোকজন সহ হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। মেহেরপুর জেলা বিসিএস সাধারন শিক্ষা সমিতি এই হামলার দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেপ্তার দাবী করেছেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম সোলাইমান আলী, মেহেরপুর সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আসাফ উদ্দিন, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলিম উদ্দিন, সাবেক সম্পাদক ইসমাইল হোসেন, মেহেরপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক কাউছার আলী, ইংরেজি বিভাগের প্রভাষক কাবিল উদ্দিন প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা অংশ নেয়।

এ সময় বক্তরা বলেন, শিক্ষকরা আজ বিচারে দাবীতে রাস্তায় নেমেছে। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনো দোষীদের গ্রেফতার করতে পারেনি। যদি দ্রুত সময়ের মধ্য দোষী ব্যাক্তিদের গ্রেফতার না করা হয় তাহলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি গ্রহন করবে শিক্ষক সমাজ।

অপর দিকে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। এসময় মুজিবনগর- মেহেরপুর সড়ককে সকল প্রকাল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহল চলাচল শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..