মেহের আমজাদ, মেহেরপুর (২০-০৭-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৭-এর উদ্বোধন করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বেলুন উড়িয়ে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন ।
এ সময় তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন । এর আগে জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, ডিএফএ-এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।
এ সময় ডিডিএলজি খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভ’মি) সামিউল হক, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নূর-এ-আলম, আরিফ হোসেন, মোঃ কামরুজ্জামান, পাঠান মোঃ সাইদুর রহমান, কাজী নাহিদ ইভা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী, ডিএফএ-এর সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া. সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন । উদ্বোধনী খেলায় আমদহ ইউনিয়ন জয়লাভ করেছে ।
আমদহ ইউনিয়ন ১-০ গোলে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করেন শিমূল । উদ্বোধনী খেলা পরিচালনা করেন ফারহা হোসেন লিটন এবং তাকে সহযোগিতা করেন আব্দুর রহমান ও কামাল হোসেন মিন্টু ।



